শিক্ষার্থীদের অভিমত

তাঁদের নিজেদের ভাষায়

দারুল হিকমাহ-তে পাঠরত তালিবুল-ইলম ভাইদের অভিজ্ঞতা। শিক্ষক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার থেকে কৃষক — কর্মব্যস্ত জীবনের মাঝেও যাঁরা দ্বীনি ইলমের পথে এগিয়েছেন।

২৭ জন শিক্ষার্থীবয়স ২০ থেকে ৬৭১০+ ভিন্ন পেশা
যখন ক্লাসে বসি, মনে হয় যেন উস্তাদজীর সামনেই বসে আছি। একটা অনলাইন ক্লাসকে সাজিয়ে গুছিয়ে যে এতোটা ফলপ্রসূ করে তোলা সম্ভব সেটা দারুল হিকমাহতে না এলে বুঝতেই পারতাম না।
মাসুদুর রহমান
মাসুদুর রহমান, ৩২
স্কুলশিক্ষক, নলহাটি, বীরভূম
ফাজিলাহ কোর্স, ব্যাচ – ০০১
পুরো অভিমত পড়ুন

…আল্লাহ প্রদত্ত আমার জীবনের মহামূল্যবান সময়ের যে অংশগুলো অপচয় হতো, অনর্থক কাজে ব্যয় হতো, দারুল হিকমাহ-র জারিয়ায় সেই সময়গুলো এখন ইলম অর্জনে অতিবাহিত হয়। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাকে দারুল হিকমাহ পরিবারের একজন সদস্য হওয়ার তৌফিক দিয়েছেন।

…অনলাইনে দ্বীন শিক্ষার বিষয়ে একটা নেতিবাচক মনোভাব ছিলো, কিন্তু এখানে যুক্ত হওয়ার পরে সেই ধারণা পাল্টে গেছে। যখন ক্লাসে বসি, মনে হয় যেন উস্তাদজীর সামনেই বসে আছি। স্পষ্ট আওয়াজে উস্তাদজীর দরস শুনি। যে কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে লাইভ ক্লাসেই প্রশ্ন জিজ্ঞাসা করার সুযোগ আছে। লাইভ ক্লাসে উস্তাদজী পড়িয়ে দিলেন আর ছুটি হয়ে গেল, তা নয় বরং গত ক্লাসে যেটা পড়া হয়েছে সেটা আমাদের শোনাতে হয়। একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে, লাইভ ক্লাসেই সেই চ্যাপ্টারের বিষয়বস্তু নিয়ে অনুশীলন করানো হয়। মাঝে মাঝে অল্প কিছু বাড়ির কাজ দেওয়া হয়, সেগুলো করে আমাদের জমা করতে হয়। সেগুলো চেক করে উস্তাদজী আবার ফিডব্যাক দেন। মোটকথা একটা অনলাইন ক্লাসকে সাজিয়ে গুছিয়ে যে এতোটা ফলপ্রসূ করে তোলা সম্ভব সেটা দারুল হিকমাহতে না এলে বুঝতেই পারতাম না। …ব্যস্ততার কারণে অনেক সময় লাইভ ক্লাস মিস হয়, কিন্তু তার জন্যও রয়েছে লাইভ ক্লাস রেকর্ডিংয়ের ব্যবস্থা। যার ফলে সহজেই ছেড়ে যাওয়া ক্লাসগুলো দেখে নিতে পারি।

দারুল হিকমাহ পরিবারের সাথে আমার এই এক বছরের অভিজ্ঞতা থেকে বলছি উস্তাজ মাওলানা রুহুল আমিন কাসেমী এবং উস্তাজ মুফতি মনজুর আলম কাসেমী আমার জীবনের শ্রেষ্ঠ দুই শিক্ষক। একজন শিক্ষক যে বিষয় পড়াবেন, তাঁর মধ্যে সেই বিষয়ের পূর্ণ জ্ঞান থাকা আবশ্যক। আর তা এই দুই শিক্ষকের মধ্যে পূর্ণ মাত্রাই রয়েছে। শুধু বিষয়ের জ্ঞান থাকলেই হবে না শিক্ষার্থীদের সহজ ভাবে বোঝানোর দক্ষতা থাকাটাও জরুরি। আর আল্লাহ এঁদের মধ্যে সেই দক্ষতাও দিয়েছেন পূর্ণ মাত্রাই। শিক্ষকের একটা বড় গুণ হল, শিক্ষার্থীদের সাথে তাঁর আচরণ হবে বন্ধুত্বপূর্ণ। আমাদের উস্তাজদ্বয় সত্যিই খুব বন্ধুত্বপূর্ণ। আমরা কখনোই কোনো বিষয় জিজ্ঞাসা করতে সংকোচবোধ বা ইতস্ততবোধ করি না। উস্তাজদের ছাত্র প্রীতি, আন্তরিকতা, দায়িত্ববোধ দেখে তো রীতিমতো অবাক হই। আমাদের পড়া তৈরি করার বিষয়ে বা পরীক্ষার প্রস্তুতির বিষয়ে যেন আমাদের চাইতে উস্তাজরাই বেশি চিন্তিত হয়ে পড়েন।

প্রথমে একটা আশঙ্কা ছিল, অনলাইনে সত্যিই কি তাজবীদ-সহ কুরআন পড়া ও দ্বীনি ইলম অর্জন করা সম্ভব? কিন্তু কয়েকদিন ক্লাস করার পর বুঝলাম দারুল হিকমাহ-র অনলাইন ক্লাস অফলাইন ক্লাসের চেয়ে কোনো অংশে কম নয়।
মুহাম্মদ আবদুল আজিজ মল্লিক
মুহাম্মদ আবদুল আজিজ মল্লিক, ৬১
অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক, চন্ডীতলা, হুগলি
ফাজিলাহ কোর্স, ব্যাচ : ০০২
পুরো অভিমত পড়ুন

…আমার জন্য আল্লাহ তা’আলা প্রদত্ত নিয়ামাত সমূহের মধ্যে ‘দারুল হিকমাহ’ অন্যতম। সেই দারুল হিকমাহ-র সাথে অনাবিল তৃপ্তির মাধ্যমে দ্বীনি ইলম হাসিলের তাগিদে একটা বছর কাটাতে পারার জন্য মহান আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। এই একটা বছর আমার জীবনে একটি অতি মূল্যবান বছর। সেই ছাত্র জীবন থেকেই দ্বীনি ইলম হাসিলের তীব্র বাসনা পোষণ করে আসছিলাম। কিন্তু পারিপার্শ্বিকতা অনুকূল না থাকায় তা অপূর্ণই থেকে যাচ্ছিল। ছাত্র-জীবন, পেশা-জীবনের শেষে মহান আল্লাহ দারুল হিকমাহ-র মাধ্যমে সেই ইচ্ছাপূরণের সুযোগ করে দিয়েছেন।

…প্রথমে একটা আশঙ্কা ছিল যে, অনলাইন প্ল্যাটফর্মে সত্যিই কি তাজবীদ-সহ কুরআন পড়া এবং দ্বীনি ইলম পরিপূর্ণভাবে অর্জন করা সম্ভব!? কিন্তু কয়েকদিন ক্লাস করার পর বুঝতে পারলাম দারুল হিকমাহ-র অনলাইন ক্লাস অন্যান্য অফলাইন ক্লাসের চেয়ে কোনো অংশে কম নয়। এখানে অল্প সময়েই যে পরিমাণ শিক্ষা লাভ করেছি অফলাইন ক্লাসেও তা অনেক ক্ষেত্রে অর্জিত হয়নি।

বিগত এক বছরের অভিজ্ঞতায় বলতে পারি আমার জীবনে প্রাপ্ত সেরা শিক্ষক হলেন দারুল হিকমাহ-র বর্তমান শিক্ষকদ্বয়। তাঁদের ইখলাস ও আন্তরিকতাপূর্ণ শিক্ষাদান পদ্ধতি সত্যই অতুলনীয়। প্রতিটি শিক্ষার্থীকে এগিয়ে নিয়ে যাবার জন্য তাদের যে ভূমিকা সে সম্পর্কে লিখে শেষ করা যাবে না। আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে অনলাইন প্ল্যাটফর্মে বিস্তৃত একটি সিলেবাসকে যে পদ্ধতিতে তাঁরা আমাদের মত সদা ব্যস্ত মানুষদের উপযোগী করে প্রয়োগ করছেন তা এক কথায় অনবদ্য। খুবই অল্প সময়ে তা আমাদের জন্য ফলদায়ক প্রমাণিত হয়েছে। আধুনিক শিখন পদ্ধতিতে যে শিক্ষার্থী কেন্দ্রিকতার উপর জোর দেওয়া হয় এখানে তা পূর্ণভাবে অনুসরণ করার ফলে খুবই অল্প সময়েই আমরা আনন্দের সাথে কাম্য শিক্ষা অর্জন করতে পেরেছি। এছাড়া দারুল হিকমাহ-র তারবিয়াহ ক্লাসে দারুল উলুম দেওবন্দের সম্মানিত উস্তাদগণের মুখনিঃসৃত অমূল্য নসিহার মাধ্যমে আমরা নিজেদের সংশোধিত হবার যে সুযোগ লাভ করি তা আমাদের জীবনের সেরা প্রাপ্তি। আমার জীবনে দারুল হিকমাহর অবদান সম্পর্কে লিখে শেষ করতে পারব না।…

দীর্ঘ এক বছর এখানে সময় কাটানোর পর আমার এই অনুভূতি যে, আমি সঠিক জায়গায় ভর্তি হয়েছি। বাড়িতে বসে কম সময়ে মোবাইলের মাধ্যমে দ্বীনি শিক্ষা শেখা যাবে — এটা আমার ধারণার বাইরে ছিল।
মহিবিবুল্লাহ গাজী
মহিবিবুল্লাহ গাজী, ২৮
পেশা : ইমাম, উত্তর ২৪ পরগণা
ফাজিলাহ কোর্স, ব্যাচ : ০০৩
পুরো অভিমত পড়ুন

প্রথমে আমি হাফিজ সম্পূর্ণ করি, পরে সিনিয়র মাদ্রাসায় ভর্তি হই। সেখান থেকে আমি "আলিম", "ফাজিল" পাস করে কলেজ থেকে "আরবি সাহিত্য" নিয়ে ‘B.A’ পাস করেছি। "আরবি সাহিত্য" নিয়ে পড়ার পরেও আরবি ভাষাকে ঠিকঠাক ভাবে বুঝতে পারছিলাম না। এই আরবি ভাষা বোঝার জন্য অনেক সময় আমার মনে হয়েছিল আমি বেসরকারি মাদ্রাসায় গিয়ে ভর্তি হই, কিন্তু যেহেতু আমি একজন ইমাম তাই আমার সময়ের খুব অভাব ছিল। এমতাবস্থায় এক বন্ধুর মাধ্যমে দারুল হিকমাহ-র "ফাজিলাহ" কোর্সের কথা জানতে পারি। দীর্ঘ এক বছর এখানে সময় কাটানোর পর আমার এই অনুভূতি যে, আমি সঠিক জায়গায় ভর্তি হয়েছি। এবং আরো পাঁচ বছর এখানে থেকে নিজেকে আরবি ভাষার উপর প্রতিষ্ঠিত করতে চাই। …একজন ব্যক্তি বাড়িতে বসে কম সময়ে মোবাইলের মাধ্যমে দ্বীনি শিক্ষা যে শিখতে পারবে এটা আমার ধারণার বাইরে ছিল। এখানকার অনলাইন ব্যবস্থাপনা খুব সুন্দর, উস্তাদদের ব্যবহার খুব ভালো এবং তাঁদের দায়িত্ববোধ খুব বেশি এবং শিক্ষার গুণগতমান অনেক গুণ বেশি।

Earlier I had no idea that it was possible to acquire Deen-e-Ilm online at home. The way our Ustads teach us is simply amazing. This institution is a great charity.
Golam Mowla
Golam Mowla, 36
Professor, SFS College, Bolpur, Birbhum
Fazeelah Course, Batch – 001
Read full remark

Darul Hikmah : a path to the Jannah

…Earlier I had no idea that it was possible to acquire Deen-e-Ilm (through online) at home. There was a regret in my heart that why I could not study in madrasa from childhood. That is why, there was great love in the heart for the scholars, for the luminaries, for the bearers of the Qur’an. It seemed that I could rebuild myself by enrolling in a Qoumi madrasa. Allah subhanahu ta’ala is fully aware of the good intentions of the servant’s heart. And because He loves us, He has brought a sinner like me to this place of ‘light of wisdom.’ Alhamdulillah.

…Finally, we have started to follow the path of akhirah and may it be completed with ikhlas in the end by the grace of Allah. May we truly be ‘Orasatul Ambiya’. And ‘Darul Hikmah’ is its key to us. Our beloved two Ustads are highly qualified in all disciplines, hardworking and giving their utmost to spread the light of knowledge. Their up-to-date knowledge has impressed me a lot. And their online-based skills are great too. The way they teaches us is simply amazing. This institution is a great charity.

শিক্ষকগণের সহজ সরল প্রাণবন্ত পাঠদান, ইউজার-ফ্রেন্ডলি অ্যাপ এবং সকাল অথবা সন্ধ্যায় সুবিধাজনক ক্লাস-টাইমিং — শত ব্যস্ততায়ও ইলম অর্জনে খুবই সহায়ক।
মহম্মদ মহসীন খান
মহম্মদ মহসীন খান, ৩৫
স্কুলশিক্ষক, পূর্ব-বর্ধমান
ফাজিলাহ কোর্স, ব্যাচ-০০২
পুরো অভিমত পড়ুন

কর্মব্যস্ত পৃথিবীতে একাধারে জীবিকার্জনের ব্যস্ততা, অপর দিকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের ঈমানি তাকিদ। দুইয়ের মাঝে অন্তরায় ‘দ্বীনি ইলমের অভাব’। ভাগ্যবান যারা তারা সময় থাকতেই ইলম-চর্চার প্রাণকেন্দ্রে (দ্বীনি মাদ্রাসা) দুনিয়া-আখিরতের সফলতার রসদ সংগ্রহ করেছেন। কিন্তু আমার মত হতভাগ্যদের সে সুযোগ হয়ে ওঠেনি। চেতনা যখন জাগল, তখন সময় পেরিয়ে গেছে। …’দারুল হিকমাহ’ একদিকে যেমন শরিয়তের ইলম সহজভাবে ছাত্রদের শেখাতে বদ্ধপরিকর; তেমনই সরলমতি মুসলমানদের ঈমান-আকিদা রক্ষার্থেও দৃঢ়প্রতিজ্ঞ। ইলমের প্রতি ভালোবাসা ও ঐকান্তিক প্রচেষ্টা থাকলে; ‘দারুল-হিকমাহ’র শিক্ষকগণের সহজ সরল প্রাণবন্ত পাঠদান, ইউজার-ফ্রেন্ডলি অ্যাপ, এবং সকাল অথবা সন্ধ্যায় সুবিধাজনক ক্লাস-টাইমিং, শত ব্যস্ততায়ও ইলম অর্জনে খুবই সহায়ক। বিগত প্রায় একবছর ‘দারুল হিকমাহ’র সংস্পর্শে থেকে এই উপলব্ধি হয়েছে— আল্লাহর সন্তুষ্টি সামনে রেখে ইলম অর্জনের ঐকান্তিক প্রচেষ্টা হৃদয়ে থাকলে, দারুল হিকমাহ অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দারুল হিকমাহ-র সর্বাঙ্গীণ সাফল্যের দুয়া করি।

শিক্ষকগণের সঙ্গে আমাদের সম্পর্ক এতটাই গভীর যেমন পিতা-পুত্রের মধ্যে হয়ে থাকে। আমরা যখন লাইভে ক্লাস করি, মনে হয় না যে আমরা অনলাইনে আছি।
ওয়াহিদুল্লাহ মল্লিক
ওয়াহিদুল্লাহ মল্লিক, ২০
ব্যবসায়ী, চাপড়া, নদীয়া
ফাজিলাহ কোর্স, ব্যাচ – ০০৩
পুরো অভিমত পড়ুন

…শুরুতে অনলাইন ক্লাসের কথা শুনে ভাবছিলাম এটা কিভাবে সম্ভব হতে পারে? "ইলমে ওহী" অনলাইনের মাধ্যমে! …এখন আমি প্রথম বর্ষের ছাত্র। প্রতিদিন নিয়মিত দুই থেকে আড়াই ঘন্টা উপযুক্ত, স্বনামধন্য দারুল উলুম দেওবন্দ ফারিগ শিক্ষকগণের মাধ্যমে শিক্ষাদান চলছে সম্পূর্ণ লাইভে। …শিক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য মাতৃভাষা বাংলাকে উর্দুর পরিবর্তে মাধ্যম হিসেবে আমাদের শিক্ষক মহোদয়গণ স্থান দিয়েছেন। শিক্ষকগণের সঙ্গে আমাদের সম্পর্ক এতটাই গভীর যেমন পিতা-পুত্রের মধ্যে হয়ে থাকে, বন্ধুদের মধ্যে হয়ে থাকে।

…শিক্ষার পাশাপাশি যাতে আমরা ইলমে ওহীর এই শিক্ষা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারি সেজন্য প্রতি মাসে একবার দারুল উলুম দেওবন্দের সম্মানিত উস্তাদদের সাথে লাইভ যুক্ত হওয়ার সুবর্ণ সুযোগ আমরা পাই, যা আমরা জীবনে কখনো কল্পনাও করতে পারিনি।

…অন্যান্য শিক্ষা-প্রতিষ্ঠানে দেখা যায়, কিছু শিক্ষার্থী প্রথম থেকেই দুর্বল থেকে যায়। এক্ষেত্রে আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান "দারুল হিকমাহ" ভিন্ন পন্থা অবলম্বন করেছে। দুর্বল ছাত্রের কথা মাথায় রেখে শিক্ষাদানের পদ্ধতিকে এত অভিনব ও প্রযুক্তির কলা কৌশল এখানে অবলম্বন করা হয়েছে যাতে সকল মেধার শিক্ষার্থী উপকৃত হয়। তার জন্য এক একটা পাঠকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে সময় দিয়ে পড়ানো হয়। সাথে সাথে লেখনীর পদ্ধতিও শেখানো হয়। আমরা যখন অনলাইনে লাইভে ক্লাস করি মনে হয় না যে আমরা অনলাইনে আছি।

এখানে শিক্ষার গুণমান নিয়ে কোনরূপ আপস করা হয় না। অল্প সময়ের লাইভ ক্লাসেও আমাদের প্রাণপ্রিয় উস্তাদদ্বয় আমাদের কাছ থেকে পড়া আদায় করে নেন।
ডা. আব্দুল আওয়াল
ডা. আব্দুল আওয়াল
কর্মরত : ডোমকল জেলা হাসপাতাল, ডোমকল, মুর্শিদাবাদ
ফাজিলাহ কোর্স, ব্যাচ : ০০২
পুরো অভিমত পড়ুন

…এখানে শিক্ষার গুণমান নিয়ে কোনরূপ আপস করা হয় না। অল্প সময়ের লাইভ ক্লাসেও আমাদের প্রাণপ্রিয় উস্তাদদ্বয় আমাদের কাছ থেকে পড়া আদায় করে নেন। মাদ্রাসায় ভর্তি হয়ে পড়লে যেমন উস্তাদের সহবত লাভ হয় ও ইলমের মহলে শিক্ষার আলাদা বরকত হয়, তেমনটা দারুল হিকমাহ চেষ্টা করে, যাতে উস্তাদ-ছাত্রের সম্পর্ক সাবলীল হয় ও উস্তাদের নিসবাত পাওয়া যায়, সে উদ্দেশ্যে নির্দিষ্ট সেন্টারে উপস্থিত হয়ে বাৎসরিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সর্বোপরি দারুল উলূম দেওবন্দের স্বনামধন্য অধ্যাপক মুফতি উসমান গনি সাহেব (দা. বা.) ও অন্যান্য অধ্যাপকদের মাসিক তারবিয়াহ ও নাসিহাহ ক্লাসের মাধ্যমে দারুল হিকমাহ এই উদ্দেশ্যকে আরো একধাপ কবুলিয়ত ও সাফল্যের দরজা দিয়েছে।

আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই ৬৭ বছর বয়সেও দারুল হিকমাহ-র তালিবুল ইলম হওয়ার তৌফিক দিয়েছেন।
মুরশিদ আলম
মুরশিদ আলম, ৬৭
অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার, কলকাতা – ১৭
ফাজিলাহ কোর্স, ব্যাচ : ০০১
পুরো অভিমত পড়ুন

আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই ৬৭ বছর বয়সেও দারুল হিকমাহ-র তালিবুল ইলম হওয়ার তৌফিক দিয়েছেন। প্রথম বছরেই আরবি ইবারত পড়তে ও সঠিক তরজমা করতে পারার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি উস্তাদের মেহনতে আমাদের মগজে গেঁথে গিয়েছে। …মাঝে মাঝে দারুল উলূম দেওবন্দের সম্মানীয় আসাতিজা হযরতদের বরকতময় নসিহত ক্লাসের সব ছাত্রদের গুণমুগ্ধ করে, যা এক অসাধারণ অনুভূতি।

হে দারুল হিকমাহ্! তুমি তৃষ্ণা নিবারক, পান করাচ্ছো ইলমের সুধা – মুবারক মুবারক।
এনায়েত কবির
এনায়েত কবির, ৩৬
স্কুলশিক্ষক, মুরারই, বীরভূম
ফাজিলাহ কোর্স ; ব্যাচ : ০০১
পুরো অভিমত পড়ুন

হে দারুল হিকমাহ্! অপারগ, করতে মূল্যায়ন, বর্ষপূর্তি হল আজ, তোমার আমার নিবন্ধন। আ’লা দ্বারের ওস্তাদদের এক মহতি প্রয়াস- দ্বায়বদ্ধতায় তাঁরা অনির্বচনীয় খাস॥

হে দারুল হিকমাহ্! তুমি এক অনুভূতি, তোমায় পেয়ে জীবন চলমান, পড়েছিল যে যতি। অন্ধকারময় জীবনে তুমি আশার নূর, ওয়েব ভার্সন তবু পরিপূর্ণতায় টয়টুম্বুর॥

হে দারুল হিকমাহ্! তুমি তৃষ্ণা নিবারক, পান করাচ্ছো ইলমের সুধা – মুবারক মুবারক। তোমায় পেয়ে করেছি অবসরকে জয়, তোমায় দেখে কাঁদে শয়তান, করে ভয়॥

হে দারুল হিকমাহ্! তুমি অসাধ্য সাধক অনুপযুক্ত আমি, তোমার মসৃন পথের রোধক। তোর রাজিতে হে মাওলা, হেথা পড়ে রই, কর মদদ সাঙ্গ কর মোরে- হোক খাঁটি ইবাদত॥

Darul Hikmah is a dream institution for those who are already busy with their social and professional work but cherish to learn the Holy Qur’an with meaning and perfect pronunciation.
Abdur Rouf Mondal
Abdur Rouf Mondal, 40
Assistant Program Officer, Panchayat & Rural Development Department, Government of W.B. — Baruipur, South 24 Parganas
Fazeelah Course, Batch : 002
Read full remark

The Respected Ustazes are full of thorough knowledge not only in Arabic language, grammer or explanation but also are very enriched in modern education with technical soundness. On the other hand they are very soft, liberal and genuine gentleman. These Ustazes are very skillfully extending their endeavours for making this Ummah, as they should be, by spreading dweeni ilm through the platform named as Darul Hikmah, which is a dream institution for them who are already busy with their respective social, married and/or professional work and activities but cherish to learn the Holy Qur’an with meaning and perfect pronunciation with exact uttering.

Many many thanks and gratitude from bottom of my heart to Almighty ALL’AH that He give me a chance to be a student in this great institution.

প্রথমে সন্দেহ ছিল অনলাইনে পড়াশোনার মান ভালো হবে না — কিন্তু আমি পুরোটাই ভুল ছিলাম। একদম শূন্য থেকে শুরু করে এক বছরে আরবি ভাষা অনেকটাই বুঝতে শিখেছি।
এস.কে সাহিদ
এস.কে সাহিদ, ৩১
পশ্চিমবঙ্গ পুলিশ, হুগলি
ফাজিলাহ কোর্স, ব্যাচ : ০০৩
পুরো অভিমত পড়ুন

অনেক দিন থেকেই আরবি ভাষা শেখার খুব ইচ্ছা ছিল। কিন্তু জেনারেল মাধ্যমে পড়াশোনা করার কারণে এই ইচ্ছাটা কোনদিনই পূরণ হয়ে উঠতে পারেনি বা কোনো মাদ্রাসা বা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পড়ার সুযোগ ও পরিস্থিতি হয়ে ওঠেনি। তারপর হঠাৎ একদিন দারুল হিকমাহ প্রতিষ্ঠানের সন্ধান পাই।

প্রথমত আমার খুবই সন্দেহ ছিল যে, অনলাইনে হয়তো পড়াশোনা সেভাবে হয় না বা শিক্ষার মানটাও ভালো হবে না। আরবি ভাষা শেখার ইচ্ছা, তাই সন্দেহ মনে নিয়েই দারুল হিকমাহতে এডমিশন নিই। কিন্তু আমি পুরোটাই ভুল ছিলাম। …এখানকার পড়াশোনার মান খুব ভালো এবং উস্তাদদের বোঝানোর বা শেখানোর চেষ্টা আমার সত্যিই অসাধারণভাবে ভালো লেগেছে। একদম শূন্য থেকে শুরু করেছিলাম বিগত এক বছর থেকে আল্লাহর রহমতে দারুল হিকমাহ-র প্রচেষ্টায় আরবি ভাষা অনেকটাই বুঝতে শিখেছি। আলহামদুলিল্লাহ।

শিক্ষাগত যোগ্যতা – MBA, পেশা – ব্যবসা, লক্ষ্য – একজন যোগ্য আলেম হওয়া। এই অস্বাভাবিক লক্ষ্যটিকেই পূরণ করার স্বপ্ন দেখিয়েছে দারুল হিকমাহ।
ওয়াসিম রেজা
ওয়াসিম রেজা, ৩৬
পেশা : ব্যবসা, দক্ষিণ ২৪ পরগণা
ফাজিলাহ কোর্স, ব্যাচ – ০০১
পুরো অভিমত পড়ুন

আমি ওয়াসিম রেজা, শিক্ষাগত যোগ্যতা – MBA (Marketing), পেশা – ব্যবসা, লক্ষ্য – একজন যোগ্য আলেম হওয়া।

প্রোফাইলটি দেখে নিশ্চিত আপনাদের একটু অস্বাভাবিক লাগছে! সেটাই স্বাভাবিক। একজন তথাকথিত আধুনিক শিক্ষায় শিক্ষিত, সাংসারিক ব্যক্তি, যে বর্তমানে ব্যবসার সঙ্গে জড়িত, যে তার জীবনের ৩৬ টা বসন্ত হেলায়-ফেলায় অতিক্রান্ত করে ফেলেছে, আজ সে কিনা যোগ্য আলেম হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে!

এই অস্বাভাবিক লক্ষ্যটিকেই পূরণ করার স্বপ্ন দেখিয়েছে দারুল হিকমাহ। এত অল্প সময়ের মধ্যে এত সুশিক্ষা এবং সহীহভাবে কুরআন তেলাওয়াত করা আমার কাছে কল্পনাতীত ছিল, সেটিই মহান আল্লাহ আমার প্রিয় ওস্তাদদ্বয়ের দ্বারা বাস্তবে রূপ দিয়েছেন। আলহামদুলিল্লাহ।

১৮ বছরের ছাত্রজীবনে এবং ৭ বছরের শিক্ষক জীবনে যা অন্য কোথাও পাইনি তা পেয়েছি উস্তাদের কাছে।
মহঃ আসিফ ইকবাল হোসেন
মহঃ আসিফ ইকবাল হোসেন, ৩১
স্কুলশিক্ষক, বোলপুর, বীরভূম
ফাজিলাহ কোর্স, ব্যাচ – ০০১
পুরো অভিমত পড়ুন

…’মাওলানা’ পড়ার কথা ভেবেছি বহুবার। সফল হয়ে ওঠেনি বস্তুজগতে ডুবে থাকায়। হজরত মুফতি দবির হোসেন সাহেব একবার বলেছিলেন, তাঁর মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য। সারাদিন স্কুল করে, বাড়ির বাইরে থেকে মাদ্রাসায় পড়ার সাহস হয়নি। দারুল হিকমাহ-র বিজ্ঞাপন দেখে মনে হয় আলিম হওয়ার এটাই শেষ সুযোগ, তাই সাত-পাঁচ না ভেবে ভর্তি হয়ে যাই।

১লা নভেম্বর ২০২১, দারুল উলুম দেওবন্দের উস্তাদ মুফতি উসমান সাহেবের মাধ্যমে শুভারম্ভ হয়। পরের দিন নূরানী কায়দার ক্লাসে ا, ب দিয়ে হাতেখড়ি হয় আমাদের। পরের ক্লাস ছিল সরফের, সেদিন এটাই বুঝতে পারিনি মিসবাহুস সরফ কিতাবটির শুরু কোন দিক থেকে। আজ একবছর পর সম্পূর্ণ কিতাব শেষে বিভিন্ন بحث, তার মধ্যে ১৪ টি করে صيغة, বিভিন্ন فعل ও اسم এবং এই সব اسم, فعل যে ৪৩ টি باب থেকে এসেছে সেই সব باب — এত কিছু আমার মত কম মেধার ছাত্রের জন্য সম্ভব ছিল না। অসম্ভবকে সম্ভব করেছেন আমার প্রিয় উস্তাদ মাওলানা রুহুল আমীন সাহেব। তাঁর থেকে যে শুধু কুরআন বা সরফ শিখেছি তাই নয়, শিখেছি পাঠদান পদ্ধতি। ১৮ বছরের ছাত্রজীবনে এবং ৭ বছরের শিক্ষক জীবনে যা অন্য কোথাও পাইনি তা পেয়েছি উস্তাদের কাছে। আলিম হতে পারব কী না তা আল্লাহ্ই জানেন। কিন্তু শিক্ষক হিসেবে এখান থেকে যা উপকার পেয়েছি তা অন্য কোথাও পাইনি। দুই উস্তাদের সঙ্গে এক অদ্ভুত সম্পর্ক, শেখান তখন কিছুই না জানা বাচ্চা মনে করে শেখান, আবার কখনও মুরিদের মত করে নসিহত করেন, কখনো ভাই মনে করে মাশোয়ারা করেন।

বর্তমানে সরকারি আধুনিক শিক্ষাদান পদ্ধতির সঙ্গে যুক্ত আছি। কিন্তু দারুল হিকমাহ-র পাঠদান পদ্ধতি আমার জীবনে ভিন্নতর অভিজ্ঞতা দান করেছে।
গোলাম রব্বানী
গোলাম রব্বানী, ৪০
প্রধান শিক্ষক, প্রাইমারি স্কুল, মুর্শিদাবাদ
ফাজিলাহ কোর্স, ব্যাচ : ০০৩
পুরো অভিমত পড়ুন

…আমি ব্যক্তি-জীবনে বিগত সময় অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছি ও বর্তমানে সরকারি আধুনিক শিক্ষাদান পদ্ধতির সঙ্গে যুক্ত আছি। কিন্তু DH -এর পাঠদান পদ্ধতি আমার জীবনে ভিন্নতর অভিজ্ঞতা দান করেছে। … দারুল হিকমাহতে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ দুনিয়া ও দ্বীনি জিম্মাদারি পালন করে ও বয়সকে উপেক্ষা করে অবসর সময়কে কাজে লাগিয়ে উন্নত মানের শিক্ষাগ্রহণ করছি। …আমার উস্তাদদ্বয়ের সংস্পর্শে এসে আমি নিজেকে ধন্য মনে করি। কারণ, সম্মানীয় উস্তাদদ্বয়ের বিষয়বস্তুর উপস্থাপন কৌশল ও শিক্ষার্থীদের ব্যক্তিগত সম্মানবোধকে প্রাধান্য দেওয়া এবং অক্লান্ত পরিশ্রম আমাদের গন্তব্যস্থলে পৌঁছিয়ে দিচ্ছে।

এ ছাড়াও DH -এর তারবিয়াহ ও নাসিহাহ-মূলক ক্লাসের মাধ্যমে সারা বিশ্বের ইহলৌকিক ও পারলৌকিক সফলতার শিক্ষাকেন্দ্র ‘দারুল উলূম দেওবন্দ’ -এর উস্তাদদের সাথে লাইভ যুক্ত হয়ে আমি আমার জীবনের সঠিক দিশা পেয়েছি।

আমাদের মত মানুষদের কুরআন শেখার জন্য দারুল হিকমাহ-র মতো এত সুন্দর মাধ্যম আর হয় না।
আরিফুল হক
আরিফুল হক
ফার্মাসিস্ট, দেগঙ্গা, উ. ২৪ পরগণা
ফাজিলাহ কোর্স, ব্যাচ : ০০৩
পুরো অভিমত পড়ুন

…আমি ছোটবেলায় কুরআন পড়া শিখেছি বাংলাদেশের এক ইমাম সাহেবের কাছে। তখন থেকেই কুরআন বুঝে পড়ার খুবই ইচ্ছা ছিল। কিন্তু কর্মজীবনে সেটা আর হয়ে ওঠেনি। …জীবনের শেষ সময়ে এসে দারুল হিকমাহ-র মাধ্যমে মনের সেই ইচ্ছাকে পূরণ করতে পারলাম। আমাদের মত মানুষদের কুরআন শেখার জন্য দারুল হিকমাহ-র মতো এত সুন্দর মাধ্যম আর হয় না।

উন্নত প্রযুক্তির সাথে, কর্মব্যস্ততার ফাঁকে, যোগ্য উস্তাদদের সাহচর্যে ইলমি সুধা পান; এককথায় দারুল হিকমাহ মানে স্বপ্নপূরণ।
জাহির উদ্দিন সেখ
জাহির উদ্দিন সেখ, ২৭
ব্যবসায়ী, কোলকাতা
ফাজিলাহ কোর্স, ব্যাচ : ০০১
পুরো অভিমত পড়ুন

আব্বা মা ছেলেবেলায় মাদ্রাসায় কেন ভর্তি করে দেননি, দ্বীনের সামান্য বুঝ আসার পর তা প্রচন্ড হারে পীড়া দিত। …দোয়া কবুলের বিশেষ বিশেষ সময়ে মা’বুদের কাছে আর্জি জানাতাম – আপনি নেক মানুষদের সহবত দান করুন, দ্বীনের জ্ঞান দান করুন।

…তিনি যে চোখের জল ভালোবাসেন, তাই তারই প্রতিদান হিসেবে মিলিয়ে দিয়েছেন নবী স. -এঁর রত্নসমান দুই ওয়ারিসের সাথে। যাঁদের শিক্ষাদান পদ্ধতি, শিক্ষাদানের গুণগতমানকে প্রশংসা করার মতো ভাষা আমার নেই। কখনো বা এমনও মনে হয় সশরীরে মাদ্রাসায় পড়লে হয়তো এমন যোগ্যতা, নৈতিকতা এবং আদব সম্পন্ন উস্তাদ পেতাম না! উন্নত প্রযুক্তির সাথে, কর্মব্যস্ততার ফাঁকে, যোগ্য উস্তাদদের সাহচর্যে ইলমি সুধা পান; এককথায় দারুল হিকমাহ মানে স্বপ্নপূরণ।

দীর্ঘদিন অনলাইনে ক্লাস করার পর মনে হয়, আমরা যেন উস্তাদদের কাছে বসে অফলাইনে ক্লাস করছি।
জিয়াবুর শেখ
জিয়াবুর শেখ
টিউশন শিক্ষক, মুর্শিদাবাদ
ফাজিলাহ কোর্স, ব্যাচ : ০০২
পুরো অভিমত পড়ুন

আল্লাহর পক্ষ থেকে দারুল হিকমাহ আমাদের কাছে একটি বড় নেয়ামত। … উস্তাদদের শিক্ষাদান পদ্ধতি অতুলনীয়। আমরা সারাদিন বিভিন্ন পেশায় যুক্ত থাকায় সন্ধ্যার পর দারুল হিকমাহ-র ক্লাস শুরু হওয়ায় আমাদের অনেক সুবিধা হয়। ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা থাকায়, কারণবশত আমাদের ছেড়ে যাওয়া ক্লাসগুলির আমরা অনায়াসেই রেকর্ডিং দেখে নিতে পারি। অনলাইনের মাধ্যমে এত সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করা যে সম্ভব, তা দারুল হিকমাহ-র মাধ্যমে বুঝতে পারলাম। প্রথমে ভেবেছিলাম মোটামুটি একটা শিক্ষাগ্রহণ করতে পারব। কিন্তু এখন দীর্ঘদিন অনলাইনে ক্লাস করার পর মনে হয়, আমরা যেন উস্তাদদের কাছে বসে অফলাইনে ক্লাস করছি। আমাদের বড়ো সৌভাগ্য যে আমরা বাড়িতে থেকে দারুল উলুম দেওবন্দের শাইখদের গেস্ট লেকচারার হিসেবে পাই।

মাদ্রাসায় দু’ বছর পড়ে যা শিখেছি, দারুল হিকমাহ-তে ছয় মাসের অর্জন তার থেকেও বেশি। মাধ্যম ভাষা বাংলা হওয়ায় প্রত্যেকটা বিষয় সহজেই বুঝে নিতে পারি।
সাইফুদ্দিন মন্ডল
সাইফুদ্দিন মন্ডল
ইমাম, দেগঙ্গা, উ. ২৪ পরগণা
ফাজিলাহ কোর্স, ব্যাচ : ০০৩
পুরো অভিমত পড়ুন

প্রাথমিক পর্যায়ে মাদ্রাসায় দু’ বছর পড়ে আমি যা শিখেছি, আলহামদুলিল্লাহ, দারুল হিকমাহ-তে ছয় মাসের অর্জন তার থেকেও বেশি। কেননা মাদ্রাসার শিক্ষা মাধ্যম উর্দু হওয়াতে পড়া বুঝতে বেশ অসুবিধা হতো। এখানে মাধ্যম ভাষা বাংলা হওয়ার কারণে প্রত্যেকটা বিষয় সহজেই বুঝে নিতে পারি। সর্বোপরি উস্তাদরা সব শ্রেণির শিক্ষার্থীদের প্রতি লক্ষ রেখে পাঠ দান করেন।

বিগত এক বছর ধরে উস্তাদদের বিশেষ প্রচেষ্টায় আমরা এখন হরকতবিহীন আরবি পড়তে ও লিখতে পারি। তাঁদের শিক্ষাদান পদ্ধতি এতই মনোমুগ্ধকর যে, তা আমার শিক্ষকতার ক্ষেত্রেও কাজে লাগানোর চেষ্টা করি।
জুবায়ের আহমাদ
জুবায়ের আহমাদ, ৪১
হাই মাদ্রাসা শিক্ষক, দক্ষিণ ২৪ পরগণা
ফাজিলাহ কোর্স, ব্যাচ : ০০১
পুরো অভিমত পড়ুন

…কর্মব্যস্ত জীবনে প্রথাগত কওমি মাদ্রাসায় শিক্ষা অর্জন সম্ভব ছিল না। মনে হচ্ছিল ‘জাহিল’ অবস্থাতেই চলে যেতে হবে অনন্তের ডাকে। তবে আল্লাহ তা’আলা এমনই কিছু দ্বীনি ভাইয়ের আকাঙ্ক্ষাকে পথ দেখানোর জন্য প্রিয় উস্তাদদের মাধ্যমে দারুল হিকমাহ -র আগমনী সওগাত পাঠালেন ২০২১ -এর শেষের দিকে। বিগত এক বছর ধরে তাঁদের বিশেষ প্রচেষ্টায় আমরা এখন হরকতবিহীন আরবি পড়তে ও লিখতে পারি। যদিও আমাদের এটি শুরু মাত্র। তবে দুই উস্তাদের মেহনত, আমাদের বিরক্তিকর ব্যবহারেও মিষ্টি ধৈর্য, ব্যক্তিগত সংযোগ, অবর্ণনীয় প্রশংসার দাবি রাখে। তাঁদের শিক্ষাদান পদ্ধতি এতই মনোমুগ্ধকর যে, তা আমার শিক্ষকতার ক্ষেত্রেও কাজে লাগানোর চেষ্টা করি।

এই নয়টি মাস পড়ার পর বুঝতে পারছি যে, এটি আমার জন্য আল্লাহর এক বিশেষ উপহার।
মু. মোশারফ হোসেন
মু. মোশারফ হোসেন
কৃষক, জলঙ্গি, মুর্শিদাবাদ
ফাজিলাহ কোর্স, ব্যাচ : ০০৩
পুরো অভিমত পড়ুন

আমি কোনোদিন ভাবতে পারিনি যে, আল্লাহ আমাকে এইরকম একটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত করবেন। …তবে এত কাজের মধ্যে পারব কী, এটা নিয়ে আমার ভাবনা ছিল। কিন্তু এই নয়টি মাস পড়ার পর বুঝতে পারছি যে, এটি আমার জন্য আল্লাহর এক বিশেষ উপহার। কেননা বিগত দিনে যে সময়টা দুনিয়াবী অনর্থক কাজে অপচয় হয়ে যেত, বর্তমানে সেই সময়টাকে কাজে লাগিয়ে দ্বীনি ইলম অর্জন বা পড়াশোনার মধ্যে ব্যয় করছি।

এই অনলাইন প্লাটফর্মটি সার্বিকভাবে এতই সাজানো গোছানো যে, মনে হয় মাদ্রাসায় বসে আমরা একসাথে ক্লাস করছি।
ইরশাদ সেখ
ইরশাদ সেখ, ৩৫
হাই মাদ্রাসা শিক্ষক, নদীয়া
ফাজিলাহ কোর্স ব্যাচ : ০০২
পুরো অভিমত পড়ুন

…এই অনলাইন প্লাটফর্মটি সার্বিকভাবে এতই সাজানো গোছানো যে, মনে হয় মাদ্রাসায় বসে আমরা একসাথে ক্লাস করছি। …আমাদের ছাত্র ভাইদের মধ্যে কখনো গাফিলতি পাওয়া গেলেও উস্তাদদের মধ্যে বিন্দুমাত্র গাফিলতির লেশ থাকে না। …সেমিস্টার পরীক্ষাগুলি ক্যামেরার সামনে উপস্থিত হয়ে দিতে হয় ও নির্দিষ্ট সময়ে উত্তরপত্র সাবমিট করতে হয়।

দারুল হিকমাহ অনলাইন শিক্ষাব্যবস্থা চালু করে সমস্ত ব্যস্ততার মধ্য থেকেই সকল শ্রেণির মানুষের জন্য দ্বীন শেখার ব্যবস্থা সহজ করেছে।
ইসরাফিল মন্ডল
ইসরাফিল মন্ডল, ৩৮
চাকরিজীবী, বিষ্ণুপুর, দ. ২৪ প.
ফাজিলাহ কোর্স, ব্যাচ : ০০৩
পুরো অভিমত পড়ুন

…প্রতিটি দ্বীন-প্রেমী মুসলিম জানে যে, দ্বীনি শিক্ষা অর্জন না করে, না পূর্ণ দ্বীনদার হওয়া যায় আর না দ্বীনের যথার্থ দায়ী হওয়া যায়। কর্ম, সাংসারিক ও সামাজিক কাজে ব্যস্ত থাকা শ্রেণি দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত থাকার অতৃপ্তি নিয়েই ক্রমশ পরকালের দিকে ধাবমান হচ্ছিল। এমতাবস্থায় দারুল হিকমাহ অনলাইন শিক্ষাব্যবস্থা চালু করে সমস্ত ব্যস্ততার মধ্য থেকেই সকল শ্রেণির মানুষের জন্য দ্বীন শেখার ব্যবস্থা সহজ করেছে। দোয়া করি যে সৌভাগ্যবান ব্যক্তিরা এই প্রতিষ্ঠান কায়েম করতে বুদ্ধি, শ্রম, অর্থ ইত্যাদি প্রয়োজনীয় বিষয় কাজে লাগিয়েছেন, তাঁদের আল্লাহ উত্তম প্রতিদান দান করুন ও এই প্রতিষ্ঠানটি কিয়ামত পর্যন্ত চালু রাখুন।

দারুল হিকমাহ দৈনিক কেবলমাত্র ২ ঘন্টা ক্লাসের মাধ্যমে মাদ্রাসার সমমানের বরং তার থেকে উচ্চমানের পাঠদান করে থাকে।
সেখ আশরাফ হোসেন
সেখ আশরাফ হোসেন, ৩৩
M.sc, স্কুলশিক্ষক, বসিরহাট, উ. ২৪ প.
ফাজিলাহ কোর্স, ব্যাচ : ০০২
পুরো অভিমত পড়ুন

…আমাদের মত কর্মব্যস্ত স্কুল-কলেজে পড়া ভাইদের কাছে মাদ্রাসায় থেকে শিক্ষাগ্রহণ অসম্ভব। দারুল হিকমাহ এমন এক অনলাইন প্রতিষ্ঠান যেটি দৈনিক কেবলমাত্র ২ ঘন্টা ক্লাসের মাধ্যমে মাদ্রাসার সমমানের বরং তার থেকে উচ্চমানের পাঠদান করে থাকে। (এটি ব্যক্তিগতভাবে আমি একটি প্রসিদ্ধ মাদ্রাসার বিভিন্ন ক্লাসের ছাত্রভাইদের সাথে আলোচনার মাধ্যমে জানতে পারি।) উস্তাদজীদের অভিজ্ঞতা, যোগ্যতা ভালোবাসা ও প্রযুক্তি-নির্ভর পদ্ধতিতে শিক্ষাদানের কৌশল আমাদের এই নুরানি শিক্ষা অত্যন্ত চাপমুক্তভাবেই পরিপূর্ণ হাসিলে সহায়ক হচ্ছে।

দারুল হিকমাহ আমাদের বাড়িতে বসে শিক্ষাদানের পাশাপাশি বিশ্ববিখ্যাত দারুল উলূম দেওবন্দের যোগ্যতম উলামাদের সঙ্গে লাইভে যুক্ত হওয়ার সুযোগ দিয়েছে।
এসাদুল ইসলাম সেখ
এসাদুল ইসলাম সেখ, ৩৩
শ্রমিক, ডোমকল, মুর্শিদাবাদ
ফাজিলাহ কোর্স, ব্যাচ : ০০২
পুরো অভিমত পড়ুন

…কর্মব্যস্ত জীবনে ইসলামিক জ্ঞান অর্জন করার তৌফিক হয়ে ওঠেনি। দারুল হিকমাহ আমাদের বাড়িতে বসে শিক্ষাদানের পাশাপাশি বিশ্ববিখ্যাত দারুল উলূম দেওবন্দের সম্মানীয় যোগ্যতম উলামাদের সঙ্গে লাইভে যুক্ত হওয়ার সুযোগ দিয়েছে। তাঁদের মূল্যবান নসিহত থেকে আমরা খুবই উপকৃত হই।

আমার ৫২ বছর বয়সের জীবনে জটিল বিষয় এমন সাবলীল, সহজ করে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে আমি কোথাও দেখিনি।
ডা. জাকির হুসাইন লস্কর
ডা. জাকির হুসাইন লস্কর, ৫২
হোমিওপ্যাথি চিকিৎসক, জীবনতলা, দ. ২৪ প.
ফাজিলাহ কোর্স, ব্যাচ : ০০৩
পুরো অভিমত পড়ুন

দারুল হিকমাহ-র লাইভ শিক্ষাদান পদ্ধতি এতই সুন্দর যে, আমার ৫২ বছর বয়সের জীবনে জটিল বিষয় এমন সাবলীল, সহজ করে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে আমি কোথাও দেখিনি। যার ফলাফল-স্বরূপ আজ আমি শেষ বয়সেও এই শিক্ষা-ব্যবস্থার সাথে যুক্ত হওয়ার কিছুদিনের মধ্যে ইস্কুল কলেজের ছেলে-মেয়েদের এমনকি অমুসলিম ছেলেদেরও আরবি ভাষা এবং অনেককেই সহিহ কুরআন শিক্ষা দিতে শুরু করতে পেরেছি। সুবহানাল্লাহ।

এত স্বল্প সময়ের মধ্যে এবং সহজে, আরবি ভাষার ব্যাকরণগত বিষয়গুলিকে জেনে লিখতে এবং বলতে পারা, উর্দু পড়তে ও অনুবাদ করতে পারা, শুদ্ধ কুরআন পড়া, এগুলি অন্য কোনো প্রতিষ্ঠানে ইতিপূর্বে সম্ভব হয়েছে বলে আমার মনে হয় না। …এখানকার উস্তাদজীদের সাথে আমাদের সম্পর্ক এতই গভীর আন্তরিকতা ও ভালোবাসাপূর্ণ যে তার বর্ণনা দিতে গেলে চোখে পানি এসে যায়। …যদি আমরা দারুল হিকমাহ-র ছায়াতলে সবাই আসতে পারি, তাহলে একটি আদর্শ মুসলিম সমাজ গঠন করা সহজ হবে বলে আমার বিশ্বাস।

শুষ্ক বৃক্ষে জলসেচন করলে যেমন নতুনভাবে সবুজ শাখে পাতা, ফুল, ফল প্রস্ফুটিত হয়, ঠিক তেমনি আমার আধমরা জীবনের পরিবর্তন এনে দিল দারুল হিকমাহ।
আয়নাল সেখ
আয়নাল সেখ, ৬৭
অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক, পূর্বস্থলী, পূর্ব বর্ধমান
ফাজিলাহ কোর্স, ব্যাচ : ০০৩
পুরো অভিমত পড়ুন

অবসরের বন্ধুহীন, কর্মহীন জীবন সায়াহ্নে দারুল হিকমাহ-র মতো বন্ধু পেয়ে, শুষ্ক বৃক্ষে জলসেচন করে যেমন নতুনভাবে সবুজ শাখে পাতা, ফুল, ফল প্রস্ফুটিত হয়, ঠিক তেমনি আমার আধমরা জীবনের পরিবর্তন এনে দিল দারুল হিকমাহ। এটি একটি সর্বাঙ্গ সুন্দর অনলাইন শিক্ষাব্যবস্থা। এখানকার উস্তাদজীদের যুগোপযোগী প্রযুক্তির মাধ্যমে শিক্ষা, কোমল ব্যবহার, এবং সর্বোপরি বিশ্বখ্যাত দারুল উলুম দেওবন্দ থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত ও শিক্ষা-সনদপত্র প্রাপ্ত শিক্ষকবৃন্দ আমার অন্তরের অন্ত:স্থল জুড়ে জায়গা করে নিয়েছেন। তাই আমি মহান সৃষ্টিকর্তা আল্লাহ তা’আলার দরবারে প্রার্থনা জানাই যে, এই ছোট্ট চারাগাছ সম দারুল হিকমাহ যেন একদিন বড়ো বৃক্ষের ন্যায় সারা বিশ্ব জুড়ে ফুলে ফলে বিকশিত হয়।

দারুল হিকমাহ-র এই অনলাইন ব্যবস্থাপনা খুবই জরুরি ও ফলপ্রসূ উদ্যোগ এবং অনেক বড়ো একটি খিদমাহ।
মু. কায়েমউদ্দীন
মু. কায়েমউদ্দীন, ৩১
মক্তব-শিক্ষক, উ. ২৪ প.
ফাজিলাহ কোর্স, ব্যাচ : ০০২
পুরো অভিমত পড়ুন

আর্থিক পরিস্থিতির কারণে অনেকেই মাদ্রাসার পড়া মাঝপথে থামিয়ে উপার্জনে নেমে পড়তে বাধ্য হন, আবার অনেকের ইচ্ছা থাকলেও ছোটোবেলায় মাদ্রাসায় পড়ার সুযোগ পান না। অথচ কুরআন ও ইসলামকে জানা ও বোঝার তাদের খুবই আগ্রহ। অনেকে ব্যক্তিগতভাবে ইমাম সাহেবের কাছে পড়েও থাকেন। কিন্তু সেখানে নিয়মতান্ত্রিক শিক্ষাব্যবস্থা না থাকায় প্রাথমিক কুরআন শিক্ষার বেশি আর এগোয় না। সে কারণে দারুল হিকমাহ-র এই অনলাইন ব্যবস্থাপনা খুবই জরুরি ও ফলপ্রসূ উদ্যোগ এবং অনেক বড়ো একটি খিদমাহ। উদ্যোক্তাদের আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

আপনিও কি কর্মব্যস্ত জীবনের মাঝে দ্বীনি ইলম অর্জন করতে চান?

ভর্তি ফর্ম মূল PDF ডাউনলোড